শিবপুরে কোটি টাকার সম্পদ থেকে বঞ্চিত অসহায় বৃদ্ধা ২ বোন
- আপডেট সময় : ০২:২৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭
- / 223
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে প্রায় কোটি টাকার ভূমি সম্পদ থেকে বঞ্চিত করার হীন স্বার্থ রক্ষায় বৃদ্ধা দুই বোনের উপর জোর জুলুম, অত্যাচার-অবিচারসহ সন্ত্রাসী কায়দায় নির্যাতনের এক চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে।
নরসিংদী-মনোহরদী সড়কের শিবপুর পৌরসভার বান্দারদিয়া গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার পুত্র আব্দুস ছাত্তার কোটি টাকা মূল্যের ৪২ ডিসিমাল ভূমি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে সহায় সম্বলহীন দুই বৃদ্ধা বোনের পরিবারের উপর দীর্ঘদিন যাবত ভয়ভীতি, জোর জুলুম নির্যাতন সহ প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে।
একই উপজেলার বান্দারদিয়া গ্রামের মৃত আব্দুল মোতালিব মিয়ার স্ত্রী জাহানারা বেগম ও দত্তেরগাঁও তেলিগান্দা গ্রামের প্রতিবন্ধী মো: হান্নার মিয়ার স্ত্রী রাশিদা বেগমের উপর দীর্ঘদিন যাবত আব্দুস ছাত্তারের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী বিভিন্ন ভাবে ভয়ভীতি, জোর জুলুম নির্যাতন সহ প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে।
এরই প্রেক্ষিতে উপায়ন্তর খুজে না পেয়ে পিতৃত্বের অধিকার রক্ষায় সামাজিক নিরাপত্তা বিধানে আব্দুস ছাত্তারের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনীর কবল থেকে মুক্তি পেতে নরসিংদী জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস এর নিকট উপরোক্ত ঘটনায় একটি অভিযোগ দাখিল করা হয়।
২৮ আগষ্ট সোমবার জাহানারা বেগম ও রাশিদা বেগম উভয়ে যৌথ সাক্ষাৎকারে উপরোক্ত আবেদন প্রদান করে।

























