ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

কক্সবাজার ও বান্দরবানে মুল জন স্রোতে মিশে যাচ্ছে রোহিঙ্গারা

  • আপডেট সময় : ১১:৪৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭
  • / 250
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ-মিয়ানমারকে আলাদা করেছে নাফনদী আর স্থল ভাগে কাটা তারের বেঁড়া। এপারে বিজিবির কড়া পাহারা। ওপারে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর অমানবিক নির্যাতন। আর সীমান্ত এলাকায় হাজার হাজার রোহিঙ্গার আর্তনাদ। নারী ও শিশুদের এদিক-ওদিক ছোটাছুটি। বাড়িঘর, সহায়-সম্বল সব হারিয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে আসে তারা। স্বজন হারানো রোহিঙ্গাদের মাঝে শংকা । সুযোগ বুঝে কক্সবাজার ও বান্দরবান হয়ে লোকালয়ে মুল জন¯্রােতে মিশে যাচেছ রোহিঙ্গারা । সীমান্তে অন্তত পনেরটি অরক্ষিত পয়েন্টের সবখানেরই একই চিত্র।

মিয়ানমার থেকে পালিয়ে আসা লায়লা বেগম (৬০), মনিরা খাতুন (৪৫) সহ অনেকে জানান, শান্ত হয়নি মিয়ানমারের রাখাইন রাজ্য। অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে সীমান্ত সংলগ্ন মিয়ানমারের মংডু ঢেকিবনিয়া সহ আশপাশের রোহিঙ্গা জনগোষ্ঠি বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কেউ হারিয়েছে বাবা মা, ভাই বোন। রোহিঙ্গারা বিজিবি’র পাহারায় পলিথিনের ছাউনির নিচে জটলা বেঁধে বসে আছে, চোখে মুখে বিষন্নতা আর স্বজন হারানোর বেদনা। ছোট ছোট স্থাপনা তৈরী করেই তাদের বেচে থাকার যুদ্ধ।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন আগে বিজিবির মহাপরিচালক জেনারেল আবুল হোসেন সীমান্ত এলাকা পরিদর্শনের পর রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা কড়া নজরদারি করছে। এরপরেও অনুপ্রবেশ অব্যাহত আছে। এ পর্যন্ত ৫৫৩ জনকে ফেরত পাঠিয়েছে বিজিবি। এদের অধিকাংশই নারী ও শিশু। হোয়াইক্যং, উনচিপ্রাং ও উলুবনিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে এদের ফেরত পাঠানো হয়। রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগীতার অভিযোগে দুই দালালকে আটক করে পুলিশ। এক দালালকে ভ্রাম্যমান আদালত সাজাও দিয়েছেন। এরপরও অনুপ্রবেশ ও দালাল তৎপরতা থেমে নেই।

কুতুপালং এলাকার জনপ্রতিনিধি বখতিয়ার আহমেদ বলেন, দিনে নাফনদীর পাড়ে অপেক্ষায় থাকা রোহিঙ্গারা রাতে আধারে ডুকে পড়ছে বাংলাদেশে। সীমান্তের অরক্ষিত অংশকে বেচে নিচ্ছে দালালরা। দালাল চক্র টাকা হাতিয়ে নিয়ে অনুপ্রবেশে সহযোগীতা দিচ্ছে। তার পর সুযোগ বুঝে কক্সবাজার ও বান্দরবান হয়ে লোকালয়ে মুল জন¯্রােতে মিশে যাচেছ। এ পর্যন্ত ১৫ হাজারেরও বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। কেউ কেউ ডুকে পড়েছে শরণার্থী ক্যাম্পগুলোতে। আরো কয়েক হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় আছে।

রোহিঙ্গা কিশোরী আনোয়ারা খাতুন বলেন, অনুপ্রবেশের পর তাদের একমাত্র দুশ্চিন্তা তারা জন্ম ভুমিতে ফিরে যেতে পারবেতু ? খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে তার মতো শতশত রোহিঙ্গারা । তিনি বলেন, আমি হয়তু জানিনা, আমাদেও মতো উদ্ধাস্তুদের শেষ গন্তব্য কোথায়। এ সমস্যার স্থায়ী সমাধানে জাতি সংঘের হস্তক্ষেপ কামনা করছেন এসব মানুষগুলো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজার ও বান্দরবানে মুল জন স্রোতে মিশে যাচ্ছে রোহিঙ্গারা

আপডেট সময় : ১১:৪৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭