ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

হামলাকারীকে ক্ষমা করলেন ওয়াসিম আকরাম

  • আপডেট সময় : ১১:১৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭
  • / 257
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজের উপর গুলি চালানো সেই হামলাকারীকে ক্ষমা করে দিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। গতকাল মঙ্গলবার আসামি ও বিবাদীর মধ্যে বিষয়টি মিটমাট হওয়ায় বিচারক মামলাটির সমাপ্তি ঘোষণা করেন। বুধবার ডন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০১৫ সালের আগস্টে ভুলক্রমে ওয়াসিম আকরামের গাড়ি লক্ষ্য করে গুলি চালান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল আমির-উর-রেহমান। ঘটনার পর রেহমান, তার গাড়িচালক সালাউদ্দিনের বিরুদ্ধে জীবন ঝুঁকিতে ফেলার একটি নালিশ করেন। সেটা হত্যাচেষ্টার কোনাে অভিযোগ ছিল না। কিন্তু পরে বিবাদী হিসেবে আর আদালতে যাননি আকরাম। সম্প্রতি তার বিরুদ্ধে জামিনযোগ্য সমন জারি করেন আদালত।

তবে গতকাল আইনজীবীসহ আদালতে উপস্থিত হয়ে বিচারককে আকরাম বলেন, তিনি অভিযোগ দায়ের করতে আগ্রহী ছিলেন না এবং ইতিমধ্যে তার বিবৃতিতে পুলিশ একই কথা বলেছিলেন।

সাবেক এ ফাস্ট বোলার আরও জানান, কোর্টের বাইরে ব্যাপারটি মিটমাট করেছেন এবং সন্দেহভাজনকে ক্ষমা করে দিয়েছেন। এরপর আপস আবেদনের অনুমতিপত্র পেয়ে মামলাটি সমাপ্ত ঘােষণা করেন বিচারক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হামলাকারীকে ক্ষমা করলেন ওয়াসিম আকরাম

আপডেট সময় : ১১:১৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭