ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

বার্সেলোনার অধিনায়ক হলেন ব্রাজিলের রাফিনহা

  • আপডেট সময় : ১১:৩৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 27
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

স্প্যানিশ ফুটবল লিগের ২০২৬-২৭ মৌসুমে বার্সেলোনার অধিনায়ক নির্বাচিত হয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনহা।

প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ইতিহাসে প্রথমবার বার্সার অধিনায়ক হলেন ২৯ বছর বয়সি রাফিনহা।

রাফিনহার সাথে বার্সেলোনার নেতৃত্বের তালিকায় আছেন পেদ্রি, এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিনে ইয়ামাল।

রাফিনহাকে অধিনায়ক এবং পেদ্রিকে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেন কোচ হান্সি ফ্লিক।

তবে দলের অন্য খেলোয়াড়দের ভোটে অধিনায়ক তালিকায় নাম ওঠে এরিক গার্সিয়া, ডি ইয়ং ও ইয়ামালের।

দলের অধিনায়ক নির্বাচন নিয়ে কোচ ফ্লিক বলেন, ‘আমার কাছে দুজন অধিনায়ক থাকাটা গুরুত্বপূর্ণ ছিল।

দুজনকেই আমিই বেছে নিয়েছিলাম। বাকি খেলোয়াড়দের নাম দল থেকে ঠিক করা হয়।’

তিনি আরও বলেন, ‘আমার তালিকার প্রথমে রাফিনহা, দ্বিতীয় পেদ্রি ছিল। এরপর গার্সিয়া, ডি ইয়ং ও ইয়ামাল।’

ডাচ ক্লাব আয়াক্সে ধারে চলে যাওয়ায় মার্ক-আন্দ্রে টার স্টেগানের স্থলাভিষিক্ত হন রাফিনহা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বার্সেলোনার অধিনায়ক হলেন ব্রাজিলের রাফিনহা

আপডেট সময় : ১১:৩৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬