ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

  • আপডেট সময় : ১১:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 32
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল ছেড়ে সৌদি প্রো লিগের দল আল হিলালে যোগ দিলেন ব্রাজিলের স্ট্রাইকার গাব্রিয়েল মার্তিনেলি।

আল হিলালের সাথে চার বছরের চুক্তি করেছেন ২৫ বছর বয়সি মার্তিনেলি।

এক বিবৃতিতে আল হিলাল জানিয়েছে, মার্তিনেলিকে পেতে আর্সেনালকে ৬০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৮১ মিলিয়ন ডলার) নির্ধারিত ট্রান্সফার ফি দেবে আল হিলাল। পাশাপাশি মার্টিনেলিকে ভবিষ্যতে অন্য কোনো ক্লাবের কাছে বিক্রি করা হলে সেই অর্থের এক শতাংশ পাবে আর্সেনাল।
ক্লাব ইতিহাসে মার্তিনেলিকে রেকর্ড দামে বিক্রি করেছে আর্সেনাল। এর আগে এত বেশি দামে কোনো খেলোয়াড় বিক্রি করেনি আর্সেনাল। এর আগে সর্বোচ্চ ৩৫ মিলিয়ন পাউন্ডে ২০১৭ সালে লিভারপুলের কাছে অ্যালেক্স অক্সলেড চেম্বারলিনকে বিক্রি করেছিল আর্সেনাল।

২০১৯ সালে ব্রাজিলিয়ান ক্লাব ইতুয়ানো থেকে ১৮ বছর বয়সে আর্সেনালে যোগ দিয়েছিলেন মার্তিনেলি। দীর্ঘ সাত বছর পর আর্সেনাল অধ্যায়ের ইতি টানলেন তিনি। এসময় গানার্সদের হয়ে ২৭৮ ম্যাচ খেলে ৬২ গোল করেন এই ব্রাজিলিয়ান।

২২ বছর পর গত মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। দলের শিরোপা জয়ের মৌসুমে ৫৩ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মার্তিনেলি। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছিল আর্সেনাল।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে আর্সেনালের প্রথম দুই ম্যাচে ম্যাচ ডে স্কোয়াডে জায়গা হয়নি মার্তিনেলির।

সর্বশেষ বিশ্বকাপে ব্রাজিল দলে ছিলেন মার্তিনেলি। জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে গোলও করেছিলেন তিনি। তবে শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

আল হিলাল জানিয়েছে, আল শাবাবের বিপক্ষে ম্যাচ দিয়ে সৌদি ক্লাবের হয়ে অভিষেকও হতে পারে মার্তিনেল্লির।

আল নাসরের সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষ আছে আল হিলাল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

আপডেট সময় : ১১:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬