ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

নাফ নদে ফের নৌকা ডুবি ৪ রোহিঙ্গার লাশ উদ্ধার

  • আপডেট সময় : ০১:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • / 909
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: টেকনাফের নাফ নদ থেকে ৪ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে নাফ নদের সাবরাং ঝিনাপাড়া ও শাহপরীর দ্বীপ পয়েন্ট থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। শাহপরীর দ্বীপ থেকে মা ও শিশু এবং টেকনাফে সাবরাং ঝিনাপাড়া পাড়া পয়েন্টে ১ জন পরুষ ও ১ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে, আজ বেলা ১১ টার সময় শাহপরীর দ্বীপ মোহনায় আরো একটি রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে ৩ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন রোহিঙ্গা নারী ও শিশু।

বিজিবি’র নয়াপাড়া বিওপি’র কোম্পনী  কমান্ডার  আব্দুর রাজ্জাক বলেছেন, তার কর্ম এলাকায় এ ধরনের নৌকা ডুবির সংবাদ জানা নেই। তবে ২ জনের মৃতদেহ উদ্বার করা হয়েছে বলে তিনি জানান।

কোস্ট গার্ড শাহপরীরদ্বীপ ষ্টেশন ইনচার্জ মোস্তফা কামাল বলেন, নৌকা ডুবির সংবাদ শুনেছেন তিনি। এ পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন খান জানান, বৃস্পতিবার সকালে সাবরাং নাফ নদ ও শাহপরীর দ্বীপ পশ্চিম পয়েন্ট দিয়ে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারনা উদ্ধার হওয়া মৃতদেহ গুলো মিয়ানমার হতে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের লাশ। তাই যথাযত প্রক্রিয়ায় এসব মৃতদেহ গুলো স্ব স্ব এলাকায় দাফনের ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নাফ নদে ফের নৌকা ডুবি ৪ রোহিঙ্গার লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭