ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

“অপেক্ষা”

  • আপডেট সময় : ০১:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭
  • / 1698
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কবি- হাসিনা মরিয়ম

এতোটা একা কখনও মনে হয়নি আগে,
এতোটা অন্ধকার কখনও মনে হয়নি রাতকে...
এতোটা আর্তনাদ রাতজাগা পাখীর শুনিনি আগে,
এতোটা নিস্তব্ধ নিরবতা কখনও অনুভব করিনি,
চাঁদকে এতোটা বিষন্ন কখনও দেখিনি আগে..
নির্জীব নিষ্প্রভ তারাগুলো ও আলো জ্বালাতে ভুলে গেছে,
বাতাস থমকে দাড়িয়েছে আমারই দোর গোড়ায়...
গাছগুলো যেন শত বছরের কালের সাক্ষী হয়ে
অবলোকন করছে আমায়...
সময় থমকে দাড়িয়েছে ঘড়ির কাটায়..আর আমি...
নিজেকে বিলীন করে দিয়েছি ওদের মাঝে,
এই পৃথিবীতে চাওয়া পাওয়ার হিসেব নিকেশ
অনেক আগেই শেষ করে দিয়েছি..
এখন শুধু নিজেকে গুটিয়ে নেয়ার পালা..
যেতে হবে অনেক দূর..
দিগন্ত রেখার ওপারে...
একবার পৌছে গেলেই
নিজেকে সঁপে দেয়া নিয়তির কাছে...তারপর
আদি অনন্তকাল শুধুই অপেক্ষা
তোমার জন্য....||

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

“অপেক্ষা”

আপডেট সময় : ০১:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭
কবি- হাসিনা মরিয়ম

এতোটা একা কখনও মনে হয়নি আগে,
এতোটা অন্ধকার কখনও মনে হয়নি রাতকে...
এতোটা আর্তনাদ রাতজাগা পাখীর শুনিনি আগে,
এতোটা নিস্তব্ধ নিরবতা কখনও অনুভব করিনি,
চাঁদকে এতোটা বিষন্ন কখনও দেখিনি আগে..
নির্জীব নিষ্প্রভ তারাগুলো ও আলো জ্বালাতে ভুলে গেছে,
বাতাস থমকে দাড়িয়েছে আমারই দোর গোড়ায়...
গাছগুলো যেন শত বছরের কালের সাক্ষী হয়ে
অবলোকন করছে আমায়...
সময় থমকে দাড়িয়েছে ঘড়ির কাটায়..আর আমি...
নিজেকে বিলীন করে দিয়েছি ওদের মাঝে,
এই পৃথিবীতে চাওয়া পাওয়ার হিসেব নিকেশ
অনেক আগেই শেষ করে দিয়েছি..
এখন শুধু নিজেকে গুটিয়ে নেয়ার পালা..
যেতে হবে অনেক দূর..
দিগন্ত রেখার ওপারে...
একবার পৌছে গেলেই
নিজেকে সঁপে দেয়া নিয়তির কাছে...তারপর
আদি অনন্তকাল শুধুই অপেক্ষা
তোমার জন্য....||