ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছোট পর্দার অভিনেতা সোহেল খান আর নেই রাজবাড়ীতে পাচারের শিকার কিশোরী উদ্ধার, আটক ১ যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা অন্যায় ও অনুচিত: ডা. জাহেদ প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় জড়িতদের বিচার চাইলেন ড. মুহাম্মদ ইউনূস সংখ্যালঘু ইস্যু নিয়ে ফের রাজনৈতিক অপপ্রচারে আওয়ামী লীগ শেখ হাসিনার দেশে ফেরা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদপুরে ট্রেনের ধাক্কায় বেকারির কর্মীর মৃত্যু স্বর্ণদ্বীপে তিন বাহিনীর মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছোট পর্দার অভিনেতা সোহেল খান আর নেই

  • আপডেট সময় : ০১:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক | বিডিসংবাদ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল জানান, সকালে ঘুম থেকে উঠে নাশতা করেন সোহেল খান। এরপর বিশ্রামের জন্য নিজের কক্ষে যান। শুটিংয়ের প্রস্তুতি হিসেবে মেকআপও নিয়েছিলেন তিনি। একপর্যায়ে শুটিং ইউনিটের এক সদস্য তাঁকে ডাকতে গিয়ে হোটেলের কক্ষে বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অভিনেতা সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছোট পর্দার অভিনেতা সোহেল খান আর নেই

আপডেট সময় : ০১:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬