ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ঝিনাইদহে পাখিদের অভয়াশ্রমের জন্য জেলা প্রশাসক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগ

  • আপডেট সময় : ০৭:১৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭
  • / 192
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ বন্যকুলের নিরিহ ছোট প্রানী পাখিদের জন্যও একটা নিরাপদ বাসস্থান থাকা প্রয়োজন। তাই পাখিদের জন্য ভালবাসার এমন মহানুভবতায় গড়ে তোলা হচ্ছে নিরাপদ ’অভয়াশ্রম’ বাসস্থান। সোমবার সকালে কালীগঞ্জ ভুমি অফিস চত্বরে গাছের ডালে ডালে কলসী দিয়ে পাখিদের অভয়াশ্রম তৈরির এ মহতি উদ্যোগের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব জাকির হোসেন।

ঝিনাইদহ জেলা প্রশাসক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে কালীগঞ্জ ভুমি অফিস চত্বরের প্রায় ৪ একর জমিতে দন্ডায়মান বড় বড় গাছের ডালে কলসী বাধা হয়েছে। এসব কলসির মধ্যে নিরিহ প্রানী পাখিরা দিনে ও রাতে নিরাপদে বসবাস করতে পারবে। সরকারী এ অফিস চত্বরের সকল গাছেই পাখিদের জন্য এমন ব্যাতিক্রম একটি নিরাপদ অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। এমন উদ্যোগের বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় জানান, সরকারী ভাবে পাখি শিকার নিষিদ্ধ। তারপরও কিছু অসৎ মানুষ পাখি নিধন করে থাকে।

ভুমি অফিসের জায়গাটি ছায়া শীতল স্থান হওয়ায় সেখানে অনেক প্রজাতির পাখির আনাগোনা। তাই ওই স্থানটিকে পাখিদের জন্য একটি অভয়াশ্রম করতে ঝিনাইদহ জেলা প্রশাসক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে গাছে কলসী বেধে বাসস্থান করা হয়েছে। এমন উদ্যোগ এই প্রথম শুরুর কথা উল্লেখ করে তিনি আরো বলেন, পর্যাায়ক্রমে কালীগঞ্জের ছাড়া নিবিড় আরো অনেক স্থানেই পাখিদের জন্য এমন অভয়াশ্রম তৈরি করা হবে। এর আগে জেলা প্রশাসক মহোদয় কালীগঞ্জ ভুমি অফিস পরিদর্শন ও পরে দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের ভুমি অফিসে তাৎক্ষনিক জনসাধারনকে নামজারি সহ বিভিন্ন সেবা প্রদান অনুষ্টানের উদ্ভোধন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে পাখিদের অভয়াশ্রমের জন্য জেলা প্রশাসক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগ

আপডেট সময় : ০৭:১৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭