ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

পার্বতীপুরের অপহৃত শিশুকণ্যা লুনা কুড়িগামের উলিপুর থেকে উদ্ধারঃ গ্রেফতার ২

  • আপডেট সময় : ০৪:৩০:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
  • / 304
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে শিশু কণ্যা অপহরণ ও ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনার শিকার কামরুন্নাহার লুনাকে (৭) পার্বতীপুর মডেল থানা পুলিশ কুড়িগ্রামের উলিপুর থানা থেকে উদ্ধার করেছে।

একটি নির্ভর যোগ্য সূত্র ও অপহরণের সময় নিয়ে যাওয়া একটি মোবাইল ফোনের ক্লু ধরে গতকাল রোববার গভীর রাতে কুড়িগ্রাম পুলিশের সহায়তায় পার্বতীপুর মডেল থানার এস আই আব্দুল হামিদের নেতৃত্বে একটি বিশেষ অভিযানের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় নুরজাহান ও ছায়রা বেগম নামের দু’জন মহিলাকে পুলিশ গ্রেফতার করে।

জানা যায়, পার্বতীপুর উপজেলার ছঘরিয়া গ্রামের কামরুজ্জামান ওরফে দুলালের শিশু কণ্যা গত শুক্রবার (৮ডিসেম্বর)  আনুমানিক রাত ১০টা থেকে ২টার মধ্যে ঘুমানোর ঘর থেকে অপহরণের শিকার হয়। অপহরণ কারীরা ঘটনা স্থল থেকে অপহৃত শিশুর পিতা কামরুজ্জামানের মোবাইল ফোনটিও নিয়ে যায়। প্রায় ৪৮ঘন্টা ফোনটি বন্ধ থাকার পর কল করলে পার্বতীপুর উপজেলার হাবড়া গ্রামের ছায়রা বেগম ফোনটি ধরে। এরপর জিজ্ঞাসাবাদে সে জানায়, তার ছেলে তাকে ফোনটি দিয়েছে। এই ফোনের কল ট্রাংকিংয়ের মাধ্যমে অপহৃত শিশুর অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালায়।

এতে দুজন মহিলা গ্রেফতার হলেও অপহরণ চক্রের অন্যান্য সদস্যরা ধরা পড়েনি। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ হবিবুল হক প্রধানের সাথে যোগাযোগ করা হলে শিশু অপহরণ ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বলেন রাত ৮টায় ব্রিফিং দেয়া হবে। এ সংবাদ পাঠানো পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পার্বতীপুরের অপহৃত শিশুকণ্যা লুনা কুড়িগামের উলিপুর থেকে উদ্ধারঃ গ্রেফতার ২

আপডেট সময় : ০৪:৩০:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭