ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বাংলাদেশ ব্যাংকের সাথে মার্কেন্টাইল ব্যাংকের এসএমই ঋণ বিতরণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

  • আপডেট সময় : ০৩:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
  • / 266
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  রিফিন্যান্সিং স্কিম ফর স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্টের (এসএমইডিপি-২) আওতায় বাংলাদেশ ব্যাংকের সাথে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

১০ জানুয়ারি বুধবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান ও বাংলাদেশ ব্যাংকের  ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক ও এসএমইডিপি-২ এর প্রজেক্ট ডিরেক্টর মোঃ আবুল বাশার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ডিসিবিও  মোঃ জাকির হোসাইন ও এসএমই বিভাগের প্রধান বাসুদেব পাল এবং বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংক এসএমই উদ্যোক্তাদের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সহায়তায় ২৪ কোটি ইউএস ডলারের দ্বিতীয় পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে যা থেকে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাইরে অবস্থিত কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তারা

এ তহবিল থেকে ঋণ নিতে পাবেন। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে উক্ত তহবিল হতে  সংশ্লিষ্ট সেক্টরে অর্থায়ন করা হবে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও এই তহবিল থেকে ঋণ বিতরণ করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ ব্যাংকের সাথে মার্কেন্টাইল ব্যাংকের এসএমই ঋণ বিতরণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

আপডেট সময় : ০৩:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮