সংবাদ শিরোনাম ::
উত্তরায় ছিনতাইকারীদের হাতে বিকাশকর্মী খুন
- আপডেট সময় : ০২:২৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮
- / 340
বিডিসংবাদ ডেস্কঃ উত্তরায় বিকাশ এজেন্ট কর্মচারীকে ছুরি মেরে খুন করে টাকার ব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা।
উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক সাংবাদিকদের জানান, বেলা সাড়ে ১০টার দিকে ৫ নম্বর সেক্টরের ১/এ সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আলামিন (২৪) ওই এলাকার এক বিকাশ এজেন্টের কর্মচারী। তার ব্যাগে ওই সময় পাঁচ লাখ টাকার মত ছিল বলে পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেরেছে।
পুলিশের ভাষ্য, ছিনতাইকারীরা আলামিনকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত আলামিনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

























