ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি লাভ করেছেন

  • আপডেট সময় : ০৬:৪৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
  • / 226
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বিশিষ্ট ব্যাংকার জনাব মুশ্তাক আহ্মেদ ০১ ফেব্রুয়ারি ২০১৮ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি লাভ করেছেন।

উক্ত পদে পদোন্নতি লাভের পূর্বে জনাব মুশ্তাক আহ্মেদ ব্যাংকের ইন্টারনাল কনট্রোল এন্ড কমপ্লাইয়েন্স বিভাগে (আইসিএন্ডসিডি) এসইভিপি ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জনাব মুশ্তাক আহ্মেদ ১৯৫৮ সালে খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে বিকম (সম্মান) ও এমকম ডিগ্রী অর্জন করেন। জনাব মুশ্তাক আহ্মেদ ১৯৮৫ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)-এ প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর কর্ম জীবন শুরু করেন।

এই ব্যাংকে তিনি সুদীর্ঘ ১৪ বছরেরও অধিক সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যেমন, শাখা ব্যবস্থাপক, ডেপুটি শাখা ব্যবস্থাপক এবং লোন এন্ড এডভান্সড বিভাগে ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ১৯৯৯ সালে ওয়ান ব্যাংক লিমিটেড-এ এফএভিপি হিসেবে যোগদান করেন এবং ২০০১ সালে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এ সিনিয়র অ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) পদে যোগদান করেন এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

জনাব মুশ্তাক আহ্মেদ তাঁর সুদীর্ঘ কর্মময় জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেমিনার, কর্মশালা এবং পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি লাভ করেছেন

আপডেট সময় : ০৬:৪৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮