ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিভাবক গ্রেপ্তার ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন

দেড়শ’ বছরের পুরোনো শিবমূর্তিটি উদ্ধার

  • আপডেট সময় : ০৩:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮
  • / 316
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে ১৫ মাস পূর্বে চুরি হওয়া দেড়শ’ বছরের পুরোনো একটি শিবমূর্তি উদ্ধার করেছে পুলিশ।  (২১ ফেব্রুয়ারি) বুধবার সন্ধ্যায় উপজেলার মল্লিক পাড়া থেকে মূর্তিটি উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ। তবে মূর্তিটি কারা পাবে সেটি নির্ধারিত হবে আদালতে।

এসব তথ্য জানান বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস রানা।

তিনি জানান, আকুবদন্ডী ইউনিয়নের মহাজন বাড়ির লোকজন থানায় অভিযোগ করেন ১৪ মাস আগে মন্দিরের গ্রিল কেটে চোরের দল যে শিবমূর্তিটি নিয়ে গিয়েছিল সেটি কড়লডেঙ্গা ইউনিয়নের উত্তরভূর্ষি মল্লিকপাড়ায় রয়েছে। এরপর পুলিশ সেটি থানায় নিয়ে আসে।

ওসি জানান, মল্লিকপাড়ার লোকজন পুলিশকে জানিয়েছে ১৫ দিন আগে পরিত্যক্ত অবস্থায় শিবমূর্তিটি পাওয়া যায়। এরপর তারা পূজা-অর্চনা শুরু করেছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে মূর্তিটি থানায় নিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়। মূর্তিটি কাদের কাছে হস্তান্তর করা হবে সেটি আদালত নির্ধারণ করবে।

উল্লেখ্য আকুবদন্ডী ইউনিয়নের মহাজন বাড়ির মন্দিরের গ্রিল কেটে চোরের দল ২০১৬ সালের ১৩ নভেম্বর শিবমূর্তিটি চুরি করে নিয়ে গিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেড়শ’ বছরের পুরোনো শিবমূর্তিটি উদ্ধার

আপডেট সময় : ০৩:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮