ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ

অটিস্টিক শিশুদের মূলধারায় আনতে হবে : সংস্কৃতিমন্ত্রী

  • আপডেট সময় : ০৪:২১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮
  • / 433
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  অটিস্টিক শিশুদের মূলধারার মানুষ হিসেবে গড়ে তুলতে হলে বিশেষভাবে যত্ন নেয়ার পাশাপাশি প্রয়োজন প্রশিক্ষিত ও দক্ষ জনবল। একই সঙ্গে ইতিবাচক দৃষ্টিভঙ্গী নিয়ে কাজ করার মানসিকতাও তৈরি করতে হবে।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়‘গ্লোবাল অটিজম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন’অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটিস্টিক শিশুদের গড়ে তুলতে নানা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে- এ কথা উল্লেখ করে তিনি বলেন,অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয়,তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ দেয়া হলে এসব শিশুরা দেশের সম্পদে পরিণত হবে। এ জন্য প্রয়োজন নিরাপদ পরিবেশ।

অন্যদিকে আগামী দিনের উপযোগী মানুষ হিসেবে গড়ে তুলতে মানসম্মত ও যুগোপযোগী প্রতিষ্ঠান গড়ে তোলাও প্রয়োজন বলে জানান মন্ত্রী।

ইন্টারন্যাশনাল অটিজম ফাউন্ডেশন আয়োজিত এ ক্যাম্পেনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আখতারুজ্জামান।

ইন্টারন্যাশনাল অটিজম ফাউন্ডেশনের চেয়ারম্যান পপ প্রিন্স কবি মাসুদ রানা ব্ল্যাক এন্ড হোয়াইট এরসভাপতিত্বে অনুষ্ঠানে অটিস্টিক শিশুদের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক দুলাল গাইন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অটিস্টিক শিশুদের মূলধারায় আনতে হবে : সংস্কৃতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:২১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮