ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগামী অর্থ বছরে জন্য ৩৩২ কোটি ৫৩ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন

  • আপডেট সময় : ০৩:২৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮
  • / 277
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বাংলাদেশ জাতীয় সংসদের জন্য ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩৩২ কোটি ৫৩ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে।

সংসদ সচিবালয় কমিশনের ২৯তম সভায় আজ এ বাজেট অনুমোদন দেয়া হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এমপি, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি সভায় অংশগ্রহণ করেন।চিফ হুইপ আ. স. ম ফিরোজ এমপি বিশেষ আমন্ত্রণে সভায় যোগদান করেন।

প্রাক্কলিত বাজেটের মধ্যে অনুন্নয়ন খাতে ২৯৮কোটি ৪৩ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৩৪ কোটি ১০ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেয়া হয়।যা ২০১৭-১৮ অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৭ কোটি ৬২ লাখ টাকা অর্থাৎ শতকরা ৫.৬০ ভাগ বেশী। এছাড়া সভায় ২০১৯-২০২০, ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়। সভায় ২০১৭-২০১৮ অর্থ বছরের সংশোধিত বাজেটেরও অনুমোদন দেয়া হয়।

সভায় কার্যপত্র উপস্থাপন করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার। অর্থ বিভাগের সিনিয়র সচিব এবং গৃহায়ন ও গণপূর্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় বিগত ২৮তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যপত্র নিশ্চিত করা হয়। এ সময় সংসদ লাইব্রেরী সংস্কারের উপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগামী অর্থ বছরে জন্য ৩৩২ কোটি ৫৩ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন

আপডেট সময় : ০৩:২৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮