ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চলতি মাসের বেতনের সঙ্গেই মিলছে নতুন পে স্কেলের সুবিধা নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪ শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১ পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত এমিরেটস ফ্লাইট, দিল্লিতে ভোগান্তিতে যাত্রীরা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

বিচারপতি এবং কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

  • আপডেট সময় : ০৬:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮
  • / 428
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিচারপতিবৃন্দ, কূটনৈতিকৃন্দ এবং সরকারের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সম্মানে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক ইফতার মাহফিলের আয়োজন করেন।

ইফতারের আগে প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে আগত অতিথিদের বিভিন্ন টেবিল ঘুরে তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাতের সকল শহীদ, জাতীয় চার নেতা এবং শহীদ মুক্তিযাদ্ধাদের জন্যও পরম করুনাময়ের দরবারে দোয়া করা হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহম্মদ এহসানুল হক মোনাজাত পরিচালনা করেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, মুখ্য সচিব নজিবুর রহমান এবং তিন বাহিনীর প্রধানগণ অন্যানের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন।
আপিলেট ডিভিশন ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, পুলিশের মহাপরিদর্শক, এটর্নি জেনারেল মাহবুবে আলম, ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ ইফতার মাহফিলে যোগদান করেন।

এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং উর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ ইফতার মাহফিলে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিচারপতি এবং কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

আপডেট সময় : ০৬:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮