ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

চলতি মাসের বেতনের সঙ্গেই মিলছে নতুন পে স্কেলের সুবিধা

  • আপডেট সময় : ১০:২০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 27
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন পে স্কেল কার্যকর করার লক্ষ্যে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ প্রক্রিয়া আজ মঙ্গলবার (২০ অক্টোবর) শেষ হচ্ছে। গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই অনলাইন কার্যক্রমটি সম্পন্ন করতে সরকারি চাকরিজীবীরা আইবাস++ পোর্টালে তাদের প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করছেন। অর্থ বিভাগ জানিয়েছে, ফিক্সেশন প্রক্রিয়া সফলভাবে শেষ হওয়া সাপেক্ষে চলতি অক্টোবর মাসের বেতনের সঙ্গেই নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত মূল বেতন ও তিন মাসের বকেয়া অর্থ পরিশোধ করা হবে।

বেতন নির্ধারণের এই প্রক্রিয়ায় সরকারি কর্মচারীদের আইবাস++ মডিউলে লগইন করে জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, পদবি, বর্তমান গ্রেড ও মূল বেতনের সঠিক তথ্য প্রদান করতে হচ্ছে। কারো ক্ষেত্রে পদোন্নতি, বদলি বা উচ্চতর গ্রেড অর্জিত থাকলে সে সংক্রান্ত অফিস আদেশের অনুলিপিও সঙ্গে রাখতে বলা হয়েছে। তথ্যগত কোনো ভুল থাকলে বেতন নির্ধারণ প্রক্রিয়া আটকে যেতে পারে, তাই সব নথিপত্র যাচাই-বাছাই করে সাবধানে তথ্য পূরণের পরামর্শ দিয়েছে অর্থ বিভাগ।

তবে বেতনের নতুন কাঠামো কার্যকর হলেও আপাতত কোনো ধরনের ভাতার পরিবর্তন হচ্ছে না। অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুবিধা আপাতত আগের মতোই বহাল থাকবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এগুলো আগের মূল বেতনের ভিত্তিতেই প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

চলতি মাসের বেতনের সঙ্গেই মিলছে নতুন পে স্কেলের সুবিধা

আপডেট সময় : ১০:২০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬