ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বাংলাদেশ-ভারত সম্পর্ক দৃঢ় ও অব্যাহত থাকবে : মমতা

  • আপডেট সময় : ০৫:৪৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮
  • / 309
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক পদ্মা, মেঘনা ও যমুনার মতোই ১৯৭১ সাল থেকে দৃঢ় ও বহমান রয়েছে।

মমতা বলেন, অতীতে অনেক জল গড়িয়েছে এবং ভবিষ্যতেও গড়াবে, তবে আমি মনে করি দু’দেশের মধ্যকার সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার হবে।

পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী আজ এখানে বাংলাদেশ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মমতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুল ইসলামকে একই বৃন্তের দুটি ফুল উল্লেখ করে বলেন, এই দুই মহান কবিকে বাদ দিয়ে যেমন বাংলা ভাবা যায় না, তেমনি ভারত-বাংলার ক্ষেত্রেও তাই।

মমতা ব্যানার্জী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক চমৎকার এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরো জোরদার হবে। তিনি বিশ্ব ভারতি ক্যাম্পাসে বাংলাদেশ ভবন নির্মাণ করার জন্য বিশ্ব ভারতীয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি দু’দেশের জন্য একটি পবিত্র স্থান হয়ে থাকবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, তার সরকার নজরুলের নামে বিশ্ববিদ্যালয়, বিমান বন্দর, চেয়ার এবং পবিত্র স্থানের নামকরণ করেছে। তিনি বলেন, আমরা বঙ্গবন্ধু ভবনও স্থাপন করতে চাই

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ-ভারত সম্পর্ক দৃঢ় ও অব্যাহত থাকবে : মমতা

আপডেট সময় : ০৫:৪৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮