সংবাদ শিরোনাম ::
অগ্রণী ব্যাংক -শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আপডেট সময় : ০৬:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮
- / 442
বিডিসংবাদ ডেস্কঃ গত ১০ জুন ২০১৮ তারিখ রবিবার অগ্রণী ব্যাংক লিমিটেড এর পর্ষদ কক্ষে অগ্রণী ব্যাংক -শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার কার্যক্রম বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ।
উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোহম্মদ শামস-উল ইসলাম সহ উর্দ্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে জনাব সুকান্তি বিকাশ সান্যাল,মহাব্যবস্থাপক ,অগ্রণী ব্যাংক লিমিটেড এবং জনাব আনজির লিটন,পরিচালক,বাংলাদেশ শিশু একাডেমী উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ।
সমঝোতা স্মারক অনুযায়ী অগ্রণী ব্যাংক লিমিটেড বাংলাদেশ শিশু একাডেমীর মাধ্যমে শিশুসাহিত্যের সাতটি শাখায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা হারে প্রতি বছর ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা অনুদান প্রদান করবে ।




















