১৭তম ফিফটিতে ইমরুল
- আপডেট সময় : ০২:১৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
- / 234
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ দুর্দান্ত ফর্মে রয়েছেন ইমরুল কায়েস। প্রথম ম্যাচে ঢাকায় সেঞ্চুরি (১৪৪) করা কায়েস, গত বুধবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১০ রানের জন্য শতরান করতে পারেননি। ফেরেন ৯০ রান করে। আজ শুক্রবার সিরিজের শেষ খেলায় ওয়ানডে ক্যারিয়ারের ১৭তম ফিফটি তুলে নিয়েছেন এই ওপেনার।
ওয়ানডে ক্রিকেটে ইমরুলের ১৭টি ফিফটির পাশাপাশি ৩টি সেঞ্চুরি রয়েছে। এছাড়া টেস্ট ক্রিকেটে ৩৪ ম্যাচ খেলে তিনটি সেঞ্চুরি এবং ৪টি ফিফটির সাহায্যে ১ হাজার ৬৭৯ রান করেছেন কায়েস।
শুধু ফিফটি তুলে নেয়াই নয়, ইনিংসের প্রথম বলে লিটন দাসের বিদায়ের পর সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ইতিমধ্যে ৯৪ রানের পার্টনারশিপ গড়েছেন কায়েস।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১৩.২ ওভারের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ৯৪ রান। ৫০ ও ৪০ রান নিয়ে ব্যাট করছেন ইমরুল ও সৌম্য।
টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থবার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের সামনে বাংলাদেশ দল।




















