ব্রাজিলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৫:০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮
- / 703
ব্রাজিল থেকে মীর আহমেদ মীরুঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ব্রাজিলে।
গত ১১ নভেম্বর রবিবার বিকেল ৫টায় ব্রাজিলের শিল্পনগরী সাও পাওলোর ব্রাইসে রুয়া জোয়াও তিওডোরে সকলের উপস্থিতিতে কেক কেটে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং এক আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়।
সম্প্রতি ব্রাজিলে গঠিত আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আবু নাসের মল্লিক ও সাইফুল ইসলাম এর যৌথ পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিল আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ও কোষাধক্ষ্য তামিম আহমদ।
এবারই প্রথম ব্রাজিলে গঠিত বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির উদ্যেগে এই প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়।
যুবলীগ কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক আবু সুফিয়ান উজ্জ্বলের নেতৃত্বে এবং বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যক্রম পরিচালনা এবং দলীয় প্রচার প্রসারে ব্রাজিলে এই কমিটি কাজ করে যাবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সদস্যবৃন্দ বিশেষ বক্তব্য উপস্থাপন করেন।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রাজিল যুবলীগের অন্যতম সদস্য তাজুল ইসলাম, রিগান খান শাহাদাত,মাসুম আহমদ,শাহিন মাহবুব, ইকবাল আহমদ,জহির আহমদ,রিপন আহমদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শাহান আহমদ,কয়ছর আহমদ,নুর হুসাইন,সবুজ আহমদ, আরিফ হোসেন, উজ্জল আহমদ,,তারেক আজিজ,জাহাঙ্গীর আহমদ,বাবুল আহমদ,জহুরুল আহমদ রুকন, সুহেল রানা,সাইফুল ইসলাম, মোহন আহমদ,তাজ উদ্দিন,মাসুম হায়দার,আবু তাওহিদ,রিয়াজ আহমদ,আরিফ আহমদ,আহদ আলি,করিম আহমদ,রফিক ইসলামসহ অনান্য।
বিডিসংবাদ/এএইচএস


























