ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

অগ্নিপরীক্ষায় রাষ্ট্রপতি : রিজভী

  • আপডেট সময় : ০৯:০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
  • / 289
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে সার্চ কমিটি গঠন করাকে রাষ্ট্রপতির জন্য অগ্নিপরীক্ষা বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নাগরিক সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির কাছে আওয়ামী লীগ বড়, নাকি রাষ্ট্র বড়, আওয়ামী লীগের আকাঙ্খার কাছে তিনি পরাজিত হবেন কিনা- সে পরীক্ষা হবে।

রাষ্ট্রপতি গুরুদায়িত্ব পালন না করলে বিএনপি আন্দোলনে নামতে বাধ্য হবে -এমন মন্তব্য করে রিজভী বলেন, সার্চ কমিটিতে আওয়ামী লীগের চেতনার প্রতিফলন হলে বিএনপি তা মানবে না। এই অপচেষ্টা প্রতিরোধের জন্য জনগণকে নিয়ে জোর প্রচেষ্টা করবে।

তিনি বলেন, আশাকরি রাষ্ট্রপতি অভিভাবকের মতো কাজ করবেন। আমরা ভরসা রাখতে চাই। তাই ওনাকে বলবো শুধু আওয়ামী লীগ নয়, সবার কাছ থেকে নাম নিন, যাতে সার্চ কমিটি বিএনপির কাছে প্রত্যাখ্যাত না হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অগ্নিপরীক্ষায় রাষ্ট্রপতি : রিজভী

আপডেট সময় : ০৯:০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭