ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

দ্বিতীয়বারের মত বিয়ে করলেন কণ্ঠশিল্পী সালমা

  • আপডেট সময় : ০৯:১৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯
  • / 202
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  আবার বিয়ের পিঁড়িতে বসেছেন ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সালমা। তার বর সানাউল্লাহ নূরে সাগর। যিনি ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট। তিনি ময়মনসিংহ হালুয়াঘাটের ছেলে। বর্তমানে লন্ডনে ‘বার অ্যাট ল’ করছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদকর্মীদের ডেকে সালমা তার দ্বিতীয় বিয়ের খবর জানান। তিনি বলেন, ৩১ ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সাগর আবার ফিরে গেছেন লন্ডনে।

সালমা জানান, চারমাস পর তার স্বামী ‘বার অ্যাট ল’ শেষ করে দেশে ফিরবেন। তখন ঘটা করে অনুষ্ঠান হবে।

কুষ্টিয়ার মেয়ে মৌসুমি আক্তার সালমা ‘ক্লোজআপ ওয়ান’ দ্বিতীয় সিরিজের বিজয়ী ছিলেন। এরপর কয়েকটি লোকগীতি দিয়ে সালমা সারা দেশে ব্যাপক পরিচিতি পান। ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেন সালমা।

২০১১ সালে দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিকের সঙ্গে বিয়ে হয় সালমার। ২০১৬ সালে বনিবনা না হওয়া সেই সংসারে বিচ্ছেদ ঘটে। তাদের সংসারে স্নেহা নামের এক কন্যা রয়েছে। স্নেহা এখন মায়ের কাছেই থাকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ্বিতীয়বারের মত বিয়ে করলেন কণ্ঠশিল্পী সালমা

আপডেট সময় : ০৯:১৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯