ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফ্রান্সে কারফিউয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি, নতুন বিক্ষোভের শঙ্কা শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়া তুরস্কের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক চুক্তিতে অনুমোদন লিবিয়ার পার্লামেন্টের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত শুটারগান ও কার্তুজ উদ্ধার কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া বাসায় ডিজে পার্টি ও অসামাজিক রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে উভয় সংকট

সততার সাথে দায়িত্ব পালনে মন্ত্রিসভার সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

  • আপডেট সময় : ০২:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯
  • / 243
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণ বিপুলভোটে আওয়ামী লীগকে পুনঃনির্বাচিত করায় তাদের আশা-আকাঙ্খা পূরনের জন্য নতুন মন্ত্রিসভাকে আন্তরিকতা ও সততার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন,‘আমাদের লক্ষ্য অর্জনে বাংলাদেশকে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত এবং উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে আপনাদেরকে আন্তরিকতা ও সততার সাথে কাজ করতে হবে।’
প্রধানমন্ত্রী সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মন্ত্রীসভার প্রথম বৈঠকে সূচনা বক্তব্যে এসব কথা বলেন।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের বিশাল বিজয় ও গত ৭ জানুয়ারি নতুন আওয়ামী লীগ মন্ত্রিসভা গঠনের দুই সপ্তাহ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈঠকের শুরুতে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
শেখ হাসিনা বলেন, জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত করেছে এবং তাদের প্রতি সরকারের দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
তিনি বলেন, ‘আমরা এখানে কর্তব্য সম্পন্ন করতে এসেছি এবং সততার ক্ষমতা সীমাহীন- আমরা তা আবার প্রমাণ করতে সক্ষম হয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, যদি মন্ত্রিসভা আন্তরিকতা ও সততার সাথে কাজ করে, তাহলে দেশ এগিয়ে যাবে।
তিনি বলেন, নবগঠিত সরকারের কাছে জনগনের ব্যাপক প্রত্যাশা রয়েছে এবং সরকারকে সেগুলো পূরন করতে হবে।
শেখ হাসিনা বলেন, ‘জনগনের আশা-আকাঙ্খা পূরনই আমাদের একমাত্র কাজ।’
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দুখী মানুষের মানুষের মুখে হাসি ফোটানো।
তিনি আরও বলেন, ‘সেটাই আমাদের উদ্দেশ্য, আমরা ওই উদ্দেশ্য নিয়েই কাজ করব, আমরা সেই উদ্দেশ্যই পূরন করব, আমরা বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসাবে গড়ে তুলব।’
শেখ হাসিনা বলেন, গত দুই মেয়াদে আওয়ামী লীগ যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করেছে, তা আগামি দিনগুলোতে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
তিনি বলেন, তাঁর পূর্বের সরকারগুলো সাফল্যের সঙ্গে বহু প্রকল্প সম্পন্ন করেছে, যদিও অনেকগুলো বৃহদাকার প্রকল্প চলমান রয়েছে। তিনি আরও বলেন, ‘নতুন মন্ত্রিসভা ওইসব কাজের ধারাবাহিকতা রক্ষা করবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সততার সাথে দায়িত্ব পালনে মন্ত্রিসভার সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট সময় : ০২:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯