ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফ্রান্সে কারফিউয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি, নতুন বিক্ষোভের শঙ্কা শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়া তুরস্কের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক চুক্তিতে অনুমোদন লিবিয়ার পার্লামেন্টের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত শুটারগান ও কার্তুজ উদ্ধার কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া বাসায় ডিজে পার্টি ও অসামাজিক রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে উভয় সংকট

সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ১৫ ইউনিট

  • আপডেট সময় : ০৪:৫৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯
  • / 171
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ   রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার জানান, বিকেল ৫টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তেজগাঁও ও মোহাম্মদপুর থেকে ১৫টি ইউনিট পাঠানো হয়। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি।

হাসপাতালের অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। সন্ধ্যায় শেরেবাংলা নগরের হাসপাতালের নতুন ভবন থেকে ধোঁয়া উড়তে দেখে রোগীদের অনেকে ভয়ে বেরিয়ে আসেন।

এক রোগীর স্বজন জাগো নিউজকে জানান, আগুনের কথা শোনার পর তিনি ধোঁয়া উড়তে দেখেছেন। পরে তিনি তার রোগীকে বাসায় নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর অনেক রোগী ও আত্মীয়-স্বজনরা হাসপাতালের বাইরে বেরিয়ে এসে পাশের মাঠে অবস্থান নিয়েছেন। তবে ধারণা করা হচ্ছে, শতাধিক রোগী ও তাদের আত্মীয়-স্বজনরা এখনও হাসপাতালের ভেতরে রয়ে গেছেন।

বর্তমানে হাসপাতাল ভবনের দেয়াল ভেঙে রোগীদের বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকলবাহিনীর সদস্যরা। তাদেরকে সাহায্য করছে স্থানীয় জনগণ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

এদিকে সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত ঘটার পরপরেই হাসপাতালটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। পরে সোয়া ৭টার দিকে বিদ্যুৎ ফিরে আসে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ১৫ ইউনিট

আপডেট সময় : ০৪:৫৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯