ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

দলীয় লোক পায়নি বলে সার্চ কমিটি নিয়ে প্রশ্ন

  • আপডেট সময় : ০১:০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭
  • / 367
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যারা দলীয় লোকদের সার্চ কমিটিতে বসাতে চেয়ে ব্যর্থ হয়েছেন তারাই এখন এই কমিটি নিয়ে প্রশ্ন তুলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার যশোরের সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদন দত্তের ১৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মধুমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা সার্চ কমিটি নিয়ে প্রশ্ন তুলছেন তারা দলীয় লোকদের এই পদে বসাতে চেয়েছিলেন। নিজেদের প্রত্যাশিত তালগাছ পায়নি বলে সার্চ কমিটি নিয়ে বিতর্ক তুলছেন।’

তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশনার বাছাইয়ে সার্চ কমিটিতে অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে রেখেছেন। তিনি কখনও রাজনীতি করতেন না। তিনিসহ সকল সদস্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এ কারণে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের বক্তব্যে ভালো কিছু আশা করা যায় না। তারা ভালো কে ভালো বলতে জানে না।’

মাইকেল মধুসূদনকে তিনি মহাকবি ও বাংলা ভাষার শব্দ সৈনিক আখ্যা দিয়ে বলেন, ‘পাড়াগাঁয়ে জন্ম নিয়েও মহাকবি বাংলা সাহিত্যের মুকুটহীন সম্রাট। বাংলা ভাষা ও তার জীবনকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন। কপোতাক্ষ তীরের মধুসুসূদনের জন্মস্থান অসাম্প্রদায়িক চেতনার মেলবন্ধন।’

তিনি মধুসূদনের জন্মজয়ন্তী ও মধুমেলার দলীয় করণের তীব্র সমালোচনা করেন।

পরে মন্ত্রী কবি নির্মালেন্দু গুণের হাতে এবারের মধুসূদন পদক তুলে দেন।

অপর পুরষ্কারপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক ও ইসি নিয়োগে গঠিত সার্চ কমিটির প্রধান অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের পক্ষে পদক গ্রহণ করেন কবি মারুফুল ইসলাম।

যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, কবি নির্মলেন্দু গুণ, আওয়ামী লীগের যশোর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দলীয় লোক পায়নি বলে সার্চ কমিটি নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ০১:০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭