ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফ্রান্সে কারফিউয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি, নতুন বিক্ষোভের শঙ্কা শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়া তুরস্কের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক চুক্তিতে অনুমোদন লিবিয়ার পার্লামেন্টের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত শুটারগান ও কার্তুজ উদ্ধার কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া বাসায় ডিজে পার্টি ও অসামাজিক রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে উভয় সংকট

রাজধানীতে সুপ্রভাত বাস বন্ধের নির্দেশ মেয়র আতিকুলের

  • আপডেট সময় : ০৮:৫৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
  • / 199
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীতে সুপ্রভাত পরিবহনের একটি বাস চাপায় এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হওয়ার পর আজ থেকে পরিবহনটির চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

আজ মঙ্গলবার দুপুরে বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনি এই নির্দেশনা দেন। মেয়র এসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি একাত্মতাও প্রকাশ করেন। তিনি তাৎক্ষণিকভাবে সুপ্রভাত বাসের রুট পারমিট বাতিল করতে বিআরটিএকে নির্দেশ দেন। একই সাথে সিটিং সার্ভিসের নামে যাত্রী হয়রানি বন্ধের জন্য তিনি নির্দেশ দেন।

নির্দিষ্ট স্থানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা জন্য স্টপেজ মার্কিং করারও ঘোষণা দেন মেয়র। একই সাথে প্রত্যেক চালকের ড্রাইভিং লাইন্সেস ছবিসহ বাসে দর্শনীয় স্থানে রাখার নির্দেশ দেন তিনি।

এ সময় নিহত ছাত্র আবরারের নামে ফুট ওভারব্রিজ নির্মাণেরও প্রতিশ্রুতি দেন মেয়র।

উল্লেখ্য, আজ মঙ্গলবার সকালে রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় আবরার আহমেদ চৌধুরী নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। সকাল সোয়া ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ফটকের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত আবরার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়তেন। তার বাবার নাম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী।

দুর্ঘটনার পর থেকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গুলশান থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানিয়েছেন, সকাল সোয়া ৭টার দিকে সুপ্রভাত পরিবহনের একটি বাস বিশ্ববিদ্যালয় ছাত্র আবরারকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে সুপ্রভাত বাস বন্ধের নির্দেশ মেয়র আতিকুলের

আপডেট সময় : ০৮:৫৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯