ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় সাতজন গ্রেফতার

  • আপডেট সময় : ০৫:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় দেশটির পুলিশ এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে। কয়েক দফায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ২০৭ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো ৪০০ জন।

শ্রীলংকার প্রতিরক্ষামন্ত্রী বলছেন, অধিকাংশ বিস্ফোরণই ছিল আত্মঘাতী হামলা এবং একটি গোষ্ঠিই হামলাগুলো চালিয়েছে।

তবে পুলিশের একটি দল মনে করছে, যারা প্রথম হামলাগুলো করেছিল, পরবর্তীতে পুলিশের হাত থেকে বাঁচতে তারাই পরের হামলাগুলো চালিয়েছে।

এদিকে দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান ভিজেভার্দানে বলছেন, তার দেশে যারা হামলা চালিয়েছে, তাদের শনাক্ত করা হয়েছে এবং দ্রুতই তাদের আটক করা হবে। তিনি বলেন, আমাদের দেশে যেসব সন্ত্রাসবাদী দল তৎপর আমরা তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেব। তারা যে কোনো ধর্মীয় উগ্রপন্থা অনুসারী হোক না কেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবই। তারা যাতে ভবিষ্যতে এদেশে তৎপরতা চালাতে না পারে, সেই ব্যবস্থাও নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় সাতজন গ্রেফতার

আপডেট সময় : ০৫:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯