ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বিশ্বের সর্ববৃহৎ টি-শার্ট তৈরি করবে বাংলাদেশ

  • আপডেট সময় : ১০:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯
  • / 166
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র প্রতিষ্ঠার শতবর্ষ পালন উপলক্ষে গিনেস রেকর্ড ভাঙতে বাংলাদেশ বিশ্বের সর্ববৃহৎ টি-শার্ট সেলাইয়ের পরিকল্পনা গ্রহণ করেছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রফতানিকারক বাংলাদেশ পোশাক শিল্পকে তুলে ধরার জন্য বাংলাদেশ গার্মেন্ট প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতিকে (বিজিএমইএ) সূতি কাপড়ের এই টি-শার্ট সেলাইয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক আজ সংবাদ মাধ্যমকে জানান, আইএলও-এর প্রস্তাব পাওয়ার ব্যাপারে তারা প্রক্রিয়া শুরু করেছেন।

তিনি বলেন, ভারতের মুম্বাইয়ের প্লাস্টইন্ডিয়া ফাউন্ডেশনের রেকর্ড ডিঙ্গিয়ে বাংলাদেশ নতুন রেকর্ড করতে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি ২০১৮ সালের ৫ জানুয়ারি ৯৬.৮৬ মিটার (৩১৭.৭৮ ফুট) দীর্ঘ ও ৬৯.৭৭ মিটার (২২৮.৯০ ফুট) প্রশস্থের সর্ববৃহৎ টি-শার্ট সেলাই করে গিনেস রেকর্ড করে।

বিজিএমইএ পরিচালক (শ্রম) রেজওয়ান সেলিম আজ সংবাদ সংস্থাকে জানান, ‘সূতি বস্ত্র ব্যবহার করে ৩৫০ ফুট দৈর্ঘের এবং ২৫০ ফুট প্রস্থের টি-মার্ট সেলাইয়ের দায়িত্বভার পেয়েছে পলমল। এটি হবে ভারতের তৈরি টি-শার্টের চেয়ে এক সাইজ বড়।’

তিনি আরো বলেন, বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান পলমল এই টি-শার্ট সেলাইয়ের খরচ বহন করবে। এ উপলক্ষে আইএলও আয়োজিত বিশাল অনুষ্ঠান ২২ অথবা ২৪ অথবা ২৮ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইএলও সভাপতি এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

বিবিসি, সিএনএন, রয়টার্স, আল জাজিরাসহ বিভিন্ন বিশ্বখ্যাত গণমাধ্যম এই অনুষ্ঠান সম্প্রচার করবে বলে জানান বিজিএমইএ পরিচালক।-বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বের সর্ববৃহৎ টি-শার্ট তৈরি করবে বাংলাদেশ

আপডেট সময় : ১০:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯