ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নির্বাচন কমিশন গঠনে এক ব্যক্তির ইচ্ছার প্রতিফলন ঘটবে : রিজভী

  • আপডেট সময় : ১০:১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
  • / 360
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সার্চ কমিটি কতটুকু নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন গঠন করতে পারবে সে বিষয়ে জনমনে তীব্র সন্দেহ সৃষ্টি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। অনুসন্ধান কমিটির আগের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, নির্বাচন কমিশন গঠনে এক ব্যক্তির ইচ্ছার প্রতিফলন ঘটেছে এবং অনুসন্ধান কমিটির বাটন ছিল প্রধানমন্ত্রীর হাতে। এবারও এর ব্যতিক্রম হবে না।

আজ রবিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, অতীতে নির্বাচন কমিশন নিয়ে যে সংলাপ হয়েছে তার ফলাফল ছিল শূন্য। আপনারা দেখেছেন- সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার সময় সংসদীয় কমিটি বিভিন্ন রাজনৈতিক দল, দেশের বিশিষ্ট নাগরিক, সংবিধান বিশেষজ্ঞসহ খ্যাতিমান আইনজীবীদের মতামত গ্রহণ করা হয়েছিল, সেসময় আওয়ামী লীগের নেতা, সংসদ সদস্যসহ সকলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিপক্ষে মতামত দিয়েছিলেন। কিন্তু শুধুমাত্র এক ব্যক্তির ইচ্ছার প্রতিফলন ঘটাতে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। একইভাবে বর্তমান নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রেও শুধুমাত্র ঐ এক ব্যক্তির ইচ্ছারই প্রতিফলন ঘটেছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচন কমিশন গঠনে এক ব্যক্তির ইচ্ছার প্রতিফলন ঘটবে : রিজভী

আপডেট সময় : ১০:১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭