ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নিউইর্য়কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৯:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
  • / 166
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিপুল সংবর্ধনা জানান প্রবাসীরা।

৮ দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী নিউইর্য়কের স্থানীয় সময় রবিবার বিকাল সাড়ে ৪ টা ২৩ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে একদিনের যাত্রা বিরতির পরে ইত্তেহাদ এয়ার ওয়েজের ইওয়াই ১০১ ফ্লাইটে নিউইর্য়কের পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউইর্য়কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯