সংবাদ শিরোনাম ::
চলে গেলেন সাদেক হোসেন খোকা
- আপডেট সময় : ০৩:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯
- / 176
বিডিসংবাদ অনলাইন ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা আর নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার দুপুরে বিএনপি নেতার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ইশরাক বলেন, ‘আমার বাবা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা নিউইয়র্ক সময় রাত ২টা ৫০ মিনিটে ও বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে ইন্তেকাল করেছেন। পরিবারবর্গের পক্ষ থেকে পরবর্তী তথ্য জানানো হবে।’
























