ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড: জাতীয় গ্রিডে ১৩২১ মেগাওয়াট ঢাকার ৪ বারে এনবিআরের বিশেষ অভিযান শাহজালালে সোনা পাচারের সময় আটক বিমানকর্মী ও যাত্রী জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান ড. মঈন খানের মহেশপুরে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সারসংকটের প্রতিবাদে জামায়াতের আফ্রিকার সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ডাক দিলেন সিসি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার শাহজালালে যাত্রীসেবার মান যাচাইয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

সরকারের অব্যবস্থাপনা ও ব্যর্থতায় একের পর এক রেল দুর্ঘটনা : বুলবুল

  • আপডেট সময় : ১১:৪৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেছেন, সরকারের অব্যবস্থাপনা ও ব্যর্থতায় একের পর এক সড়ক ও রেল দুর্ঘটনা ঘটছে।

মূলত জনগনের নিকট জবাবদিহীতা না থাকায় সরকারের কাছে মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি সবসময় অবহেলিত ও উপেক্ষিত থাকছে।

তিনি এই দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত এবং এ জাতীয় দুর্ঘটনা রোধে উপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান।

আজ মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তাদের সার্বিক খোঁজখবর ও সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে একথা বলেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য শাহীন আহমদ খান প্রমুখ নেতৃবৃন্দ।

নুরুল ইসলাম বুলবুল এসময় ট্রেন দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

তিনি শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই শোককে কাটিয়ে উঠার জন্য মহান আল্লাহ তায়ালার সাহায্য কামনা করেন। তিনি ট্রেন দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও যথাযথ পুনর্বাসনের লক্ষে আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি উদাত্ব আহ্বান জানান। বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারের অব্যবস্থাপনা ও ব্যর্থতায় একের পর এক রেল দুর্ঘটনা : বুলবুল

আপডেট সময় : ১১:৪৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯