ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

করোনায় নতুন শনাক্ত ২,২২১, মৃত্যু ৪৭

  • আপডেট সময় : ০৪:৩৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
  • / 155
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ২১১ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এ সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ জন।

এনিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪ হাজার ১৭৪ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৪১টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষা হওয়া নমুনার অনুপাতে শনাক্তের হার ১৬.০৯ শতাংশ।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ১৪ হাজার ১২৬টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.২৬ শতাংশ।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৭৮ জন।

এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৮৩৬ জন।

নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ১৫ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৭৯ ভাগই পুরুষ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনায় নতুন শনাক্ত ২,২২১, মৃত্যু ৪৭

আপডেট সময় : ০৪:৩৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০