ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার ১২ লাখ টাকার গরু সম্পদ মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিভাবক গ্রেপ্তার ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

সিরিয়ায় আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল

  • আপডেট সময় : ১২:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
  • / 227
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইলী বাহিনী আবারো সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালিয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ১০টা ২২ মিনিটের সময় ইসরাইলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ওই আগ্রাসন চালায়।

সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমি থেকে ইহুদিবাদী সেনারা সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে সিরিয়ার সেনারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করতে সক্ষম হন।

সূত্র জানিয়েছে, ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে সিরিয়ার দুই সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এর পাশাপাশি বেশকিছু সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।

২০১১ সাল থেকে সিরিয়া বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের সহিংসতা মোকাবেলায় করে আসছে। সিরিয়ার সরকার বলছে, এসব উগ্র সন্ত্রাসীদেরকে আমেরিকা এবং ইসরাইল সব ধরনের সহযোগিতা দিচ্ছে। এখন তাদের পতন ঠেকাতে ইসরাইল সিরিয়ার সেনাবাহিনী এবং সামরিক স্থাপনার ওপর মাঝেমধ্যে হামলা চালিয়ে সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করছে।

সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরিয়ায় আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল

আপডেট সময় : ১২:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০