ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনা সৃষ্টি করতে হবে : টেলিযোগাযোগ মন্ত্রী

  • আপডেট সময় : ০১:৩১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
  • / 167
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনার সৃষ্টি করতে হবে।

তিনি বলেন,ডায়াবেটিস নীরব ঘাতকের মতই প্রতিমূহুর্তে কিডনি, হার্ট ও চোখ নষ্ট করছে। নতুন নতুন রোগের জন্ম দিচ্ছে। ডায়াবেটিস সারানো যাবে না তবে সচেতনতার মাধ্যমে জীবন ধারা সঠিকভাবে পরিচালিত করতে পারলে ডায়বেটিস নিয়ে দুঃশ্চিন্তারও কোন কারণ নেই।

মন্ত্রী বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার রাতে ওয়েবিনারে অনলাইন পোর্টাল ডায়াবেটিস স্টোর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলেন, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, প্রতিদিন কমপক্ষে ৪০মিনিট হাটা এবং টেনশন মুক্ত থাকা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর পদ্ধতি। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে জীবন গতিময় করতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

টেলিযোগাযোগ মন্ত্রী দেশে ডায়াবেটিস রোগীদের রক্ষায় জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম অসাধারণ ভূমিকা রেখেছেন উল্লেখ করে বলেন, এক সময় ডায়াবেটিস যে একটা রোগ তার ধারণাই ছিল না। ডায়াবেটিসকে মারাত্মক জটিল করে দেখারও দরকার নেই। আবার এটিকে অবহেলাও করা যাবে না। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা অপরিহার্য। সামগ্রীকভাবে অব্যাহত সচেতনতার ডায়াবেটিস নিয়ন্ত্রণে অসাধারণ সুফল পাওয়া সম্ভব।

তিনি বলেন, যথাযথ চিকিৎসা শিক্ষা পেলে একজন ডায়াবেটিক রোগী চিকিৎসকের ওপর নির্ভরশীল না থেকে রোগকে ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন।

ডায়াবেটিস স্টোরের প্রতিষ্ঠাতা সাহাব উদ্দিন শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে ই-ক্যাব সভাপতি শমী কায়সার এবং সেক্রেটারি আবদুল ওয়াহেদ তমাল বক্তৃতা করেন।

বক্তারা মানব সেবার অংশ হিসেবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনা সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনা সৃষ্টি করতে হবে : টেলিযোগাযোগ মন্ত্রী

আপডেট সময় : ০১:৩১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০