ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডের সিরিজ জয়

  • আপডেট সময় : ০৫:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
  • / 319
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বল হাতে সাউদির জ্বলে উঠা। ব্যাট হাতে টিম সেইফার্ট ও কেন উইলিয়ামসের দাপুটে ইনিংস। হ্যামিল্টনে দ্বিতীয় টি-২০ ম্যাচে পাত্তাই পেল না পাকিস্তান। বরং সফরকারীদের উড়িয়ে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। দারুণ জয়ে সিরিজও নিশ্চিত করল কিইউরা। তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে উইলিয়ামসন শিবির।

রোববার আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজের অপরাজিত ৯৯ রানের সুবাদে ৬ উইকেটে ১৬৩ রান করে পাকিস্তান। স্কোর চ্যালেঞ্জিংই ছিল। কিন্তু নিউজিল্যান্ড সব মামুলি বানিয়ে নেয়। চার বল হাতে রেখে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় কিইউরা।

ওপেনার মার্টিন গাপটিল ২১ রানে ফিরলেও জয়ের জন্য বাকি কাজটুকু সেরেছেন সেইফার্ট ও উইলিয়ামসন। ৬৩ বলে সর্বোচ্চ ৮৪ রানে অপরাজিত থাকেন সেইফার্ট। তার ইনিংসে ছিল আটটি চার ও তিন ছক্কার মার। ৪২ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক উইলিয়ামসন। তিনি হাঁকিয়েছেন আটটি চার ও একটি ছক্কা। পাকিস্তানের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন ফাহিম আশরাফ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডের সিরিজ জয়

আপডেট সময় : ০৫:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০