ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

আবারো অসুস্থ সৌরভ, হাসপাতালে ভর্তি

  • আপডেট সময় : ০৩:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আবারো অসুস্থ হয়ে পড়লেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও বর্তমানে ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। দুপুরে হাসপাতালে ভর্তি হলেন তিনি। জানা গেছে, তিনি আবারো বুকে ব্যথা বোধ করছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুধবার দুপুরে ব্যথা বাড়লে কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল।

এর আগে, গত ২ জানুয়ারি শরীরচর্চা করার সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যান সৌরভ। বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি। সাথে সাথে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সেসময় প্রায় এক সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। তার বুকে দু’টি স্টেন্ট বসানো হয়। তার পর ৭ জানুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান তিনি।

সেই সময় হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, ‘জীবন ফিরে পেলাম।’ তারপর ২০ দিনের মতো কাটতে না কাটতেই আবারো অসুস্থ হয়ে পড়লেন তিনি।

শুধু হৃদরোগই নয়, সেই সময় ডাক্তারি পরীক্ষায় দেখা যায়, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ রয়েছে সৌরভের। প্রথমে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় তার। তার পর ধমনীর ‘ব্লকেজ’ সরাতে বসানো হয় স্টেন্ট।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবারো অসুস্থ সৌরভ, হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৩:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১