ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিভাবক গ্রেপ্তার ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন

ভ্যাকসিন নিয়ে বিএনপির মিথ্যাচার আজ প্রমাণ হলো : হানিফ

  • আপডেট সময় : ০৯:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • / 175
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিএনপি করোনা ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। হানিফ বলেন- বিএনপি মহাসচিবসহ তাদের দলের নেতারা ভ্যাকসিন নিয়ে নেতিবাচক প্রচার চালিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। যাতে এদেশের মানুষ টিকা নিতে অনাগ্রহ প্রকাশ করেন সেটাই ছিল বিএনপি নেতাদের অপ-প্রচারের লক্ষ্য।

তিনি বলেন, বিএনপি নেতারা প্রথমে বলেছিলেন বাংলাদেশ করোনা টিকা পাবে না। যখন টিকা এলো তখন তারা বললো- আগে প্রধানমন্ত্রী ও তাঁর দলের নেতারা টিকা নিক।

হানিফ রোববার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিজে ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে টিকা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

তিনি এসময় আরো বলেন, আমরা সারা দেশে একযোগে ভ্যাকসিন প্রদান শুরুর মধ্য দিয়ে প্রমাণ করতে পেরেছি যে, বিএনপি টিকা নিয়ে এতোদিন জাতির সঙ্গে মিথ্যাচার করেছে। হানিফ এসময় দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, আপনারা নির্ভয়ে এই টিকা নিন, এই টিাকা নিলে কোনো শারীরিক সমস্যা হওয়ার কথা নয়।

এ সময় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার তানভির আরাফাত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম ও জর্জ কোর্টের পিপি অ্যাভোকেট অনুপ কুমার নন্দী উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভ্যাকসিন নিয়ে বিএনপির মিথ্যাচার আজ প্রমাণ হলো : হানিফ

আপডেট সময় : ০৯:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১