ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

আমি হব বিসিবির ইতিহাসে সেরা প্রেসিডেন্ট : সাকিব

  • আপডেট সময় : ০২:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
  • / 186
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সম্প্রতি ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক সাক্ষাতকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে অনেক কথাই বলেছেন সাকিব আল হাসান। এর ফাকে বিসিবি নিয়ে নিজের ভবিষ্যত পরিকল্পনাও ব্যক্ত করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তিনি বলেছেন, সুযোগ পেলে তিনি হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেরা প্রেসিডেন্ট।

গত শনিবার ক্রিকফ্রেঞ্জির সাথে লাইভ মিডিয়া সেশনে সাকিব কথা বলেন অনেক বিষয় নিয়ে। যার মধ্যে ছিল শ্রীলঙ্কায় টেস্ট না খেলে তার আলোচিত আইপিএল খেলার সিদ্ধান্ত, বিসিবির পরিকল্পনা, দেশের ক্রিকেটারদের মূল্য দেয়াসহ নানা কথা।

এর মধ্যে ভবিষ্যত বিসিবির সভাপতি প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি জানি আমি হব বিসিবির ইতিহাসে সেরা প্রেসিডেন্ট। আমি বিশ্বাস করি এটা সম্ভব। বিসিবির যেকোনো পজিশনে যদি আমি যেতে পারি তাহলে আমার মতো কাজ কেউ করতে পারবে না। আমি অবসরের পরও ক্রিকেটের সাথে থাকব। এবং যদি সুযোগ পেলে বিসিবি প্রেসিডেন্ট হওয়ার, আমি তা গ্রহণ করব।’

৩৪ বছর বয়সী সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাট-বলে দেশের হয়ে তার অবদান অনেক। সাকিবের বিশ্বাস, আরো তিন-চার বছর, সর্বোচ্চ ছয় বছর তিনি ফর্মের সাথে খেলা চালিয়ে যেতে পারবেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমি হব বিসিবির ইতিহাসে সেরা প্রেসিডেন্ট : সাকিব

আপডেট সময় : ০২:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১