ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার

করোনা মোকবিলায় ফ্রান্সে স্কুল বন্ধের ঘোষণা

  • আপডেট সময় : ১২:০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বেড়ে যাওয়া করোনা সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে স্কুল বন্ধ এবং সীমিত লকডাউনের ঘোষণা দিয়েছেন।

এ সময় তিনি করোনা ভাইরাস মোকাবিলায় নেয়া তার বিতর্কিত কৌশলও সমর্থন করেন।

সম্প্রতি ৪৩ বছর বয়সী এ নেতা তার নেয়া পদক্ষেপের কারণে বিরোধী রাজনীতিকসহ স্বাস্থ্য বিশেষজ্ঞদের সমালোচনার মুখে পড়েন।

জানুয়ারির শেষ নাগাদ ম্যাক্রোঁ তার বৈজ্ঞানিক বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে তৃতীয় লকডাউন না দেয়ার সিদ্ধান্ত নেন।

বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ম্যাক্রোঁ দেশজুড়ে স্কুল বন্ধ, ভ্রমণ নিষেধাজ্ঞা জারি এবং অদরকারি দোকানপাট বন্ধ রাখার নির্দেশ জারি করেন।

তবে তিনি লোকজনের ঘরে থাকা কিংবা সামাজিক মেলামেশার ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করেননি।

তিনি বলেন, চলতি বছরের শুরুর দিকে করোনা মোকাবিলায় আমরা যে পদক্ষেপসমূহ নিয়েছি তা আমাদেরকে স্থবির করে দেয়নি।

তিনি আরো বলেন, জানুয়ারিতে লকডাউন দেয়া হয়নি মানে আমরা কয়েক সপ্তাহের মূল্যবান স্বাধীনতা পেয়েছি। মহামারিতে নিয়ন্ত্রণ না হারিয়ে আমরা লাখ লাখ শ্রমিককে পানির ওপর মাথা তুলে রাখার সুযোগ দিতে পেরেছি।

উল্লেখ্য, বুধবার দেশটিতে নতুন করে ৫৩ হাজারেরও বেশি লোকের আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করা হয়। এ সংখ্যা চলতি বছরের শুরুর দিকের চেয়ে প্রায় দ্বিগুণ।

এছাড়া নতুন করে মারা গেছে ৩০৪ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৬৬৭ জন।

এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের আগে ফ্রেঞ্চ হসপিটাল ফেডারেশন (এফএইচএফ) ম্যাখোঁর প্রতি অবিলম্বে কঠোর লকডাউন দেয়ার আহ্বান জানিয়েছিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনা মোকবিলায় ফ্রান্সে স্কুল বন্ধের ঘোষণা

আপডেট সময় : ১২:০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১