ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

রাতের বদভ্যাসে ভয়ানক রোগ

  • আপডেট সময় : ১২:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 313
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  রাত মানে বিশ্রাম। সেই বিশ্রামের অভাব শরীর, মন দুয়ের পক্ষেই অশুভ। সবাই তো চায়, সারাদিন কাজকর্মের পরে শান্তির ঘুম আসুক চোখে। কিন্তু সবার চোখে সমানভাবে ঘুম আসে না। শারীরিক ও মানসিক ক্লান্তি কাটানোর জন্য ঘুম দরকার। আবার শরীর ও মনের ক্লান্তিই অনেক সময়ে ঘুমের ব্যাঘাত ঘটায়। আর এই কম ঘুম থেকে তৈরি হতে পারে মারাত্মক অসুখের সম্ভাবনা।

  • ঘুম কম অনেকেরই অসুখ। কিন্তু অনেকে আবার ইচ্ছা করেই কম ঘুমান। বেশি রাত পর্যন্ত কাজ করা বা টিভি, মোবাইল নিয়ে সময় কাটানো অনেকেরই অভ্যাস। কিন্তু ঘুমের সময়টা কমিয়ে ফেলা যে ঠিক নয়, সেটাও অনেকে খেয়াল রাখেন না। বদভ্যাস এক সময়ে অভ্যাসে দাঁড়িয়ে যায়। কম ঘুমোতে ঘুমোতে সেটা অভ্যাস হয়ে গেলেও মারাত্মক অসুখের সম্ভাবনা তৈরি হয় শরীরে। এমনটাই বলছে সাম্প্রতিক এক গবেষণা।
  • নরওয়ের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনটিএনইউ)-র গবেষকরা সম্প্রতি জানিয়েছেন, কম ঘুম থেকে জন্ম নিতে পারে শ্বাসকষ্টের সমস্যা। প্রথম দিকে সেটা প্রকট না হলেও বেশি বয়সে মারাত্মক হাঁপানিতে ভুগতে হতে পারে। এনটিএনইউ-এর গবেষকদের দাবি, কম ঘুম হওয়া বা ভাল ঘুম না হওয়া হাঁপানি রোগীদের একটা বড় সমস্যা।
  • উল্টো দিকে কম ঘুম এবং খারাপ ঘুমও পরবর্তীকালে হাঁপানির জন্ম দেয়। শুধু হাঁপানিই নয়, ঘুমের অভাব আরও নানা অসুখের জন্ম দিতে পারে। মারাত্মক মানসিক অবসাদেরও কারণ হতে পারে পর্যাপ্ত ঘুম না হওয়া।
  • এনটিএনইউ-এর এই গবেষণা সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘ইউরোপিয়ান রেসপিরেটরি জার্নাল’-এ। ২০ থেকে ৬৫ বছরের ১৭ হাজার ৯২৭ জন মানুষের উপরে সমীক্ষা চালান গবেষকরা।
  • তারা জানিয়েছেন, বেশি বয়সে হাঁপানিতে আক্রান্তদের মধ্যে দেখা গেছে, প্রায় ৬৫ শতাংশ ক্ষেত্রে রাতে ভাল ঘুম না হওয়া রোগীরা হাঁপানিতে আক্রান্ত হয়েছেন। গবেষকদের বক্তব্য, কম ঘুম বা ভাল ঘুম না হওয়ার চিকিৎসা হাঁপানির মতো বিপজ্জনক রোগের চিকিৎসার চেয়ে অনেক সহজ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাতের বদভ্যাসে ভয়ানক রোগ

আপডেট সময় : ১২:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭