ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি

  • আপডেট সময় : ১০:৩৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল একটি তদন্ত কমিটি গঠন করেছে। সংগঠনের কেন্দ্রীয় শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের সহসভাপতি এ. বি. এম. ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল আলম রিয়াদকে এই কমিটির সদস্য করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে গঠিত এই কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরেজমিনে তদন্ত করে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এক পর্যায়ে সেখানে বিডিনিউজ ২৪.কম-এর প্রতিনিধিকে পেটানো শুরু করে।

রোববার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে একটি মিছিল নিয়ে জিয়াউর রহমান হল গেটে যান ছাত্রদল নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মিছিলের সময় তাদের হাতে রামদা, চাপাতি, হকি স্টিক ও পাইপের মতো দেশীয় অস্ত্র ছিল। হল গেটের সামনে অস্ত্র হাতে নেতাকর্মীদের দেখে দৈনিক সমকাল ও আজকের পত্রিকার সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে হামলার শিকার হন। এ সময় সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজুকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় এবং আজকের পত্রিকা প্রতিনিধির মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এসময় তাদের হাতে বস্তা ভর্তি দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, হকি স্টিক, পাইপ, ব্যাজবলসহ অন্যান্য বিভিন্ন অস্ত্র দেখা যায়। পরে আজকের পত্রিকা প্রতিনিধির মোবাইল কেড়ে নিতে তেড়ে আসে।

হামলার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের অন্য সাংবাদিকরা এগিয়ে এলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলামসহ ১০ জনের বেশি সাংবাদিক আহত হন। গুরুতর আহতদের মধ্যে জাহিদুল ইসলামের মাথা ফেটে গেছে। অভিযুক্তদের মধ্যে রাবি ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম ও সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলম অথিসহ ৮-১০ জন নেতাকর্মীর নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, হামলার সময় আহসান হাবীব সাংবাদিকদের ‘পুতে ফেলা’র হুমকি দেন। বর্তমানে আহতরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) আব্দুল আলিম জানান, ঘটনার পরপরই তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং সাংবাদিক ও শিক্ষার্থীদের বক্তব্য শুনেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, সোমবার বেলা ১২টার দিকে হল প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এর আগে ঘটনাস্থলে প্রক্টর উপস্থিত হলে ছাত্রদল নেতাকর্মীরা অস্ত্র লুকিয়ে ফেলার চেষ্টা করেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকরা কিছুটা সময়ের জন্য হলের ভেতরে আটকা পড়েন।

নিউজটি শেয়ার করুন

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি

আপডেট সময় : ১০:৩৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬