ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি

ওমরায় করোনা চিকিৎসা বীমা ১ কোটি ৪৬ লাখ টাকা

  • আপডেট সময় : ০২:৩৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ওমরা পালন করতে আসা বিদেশী নাগরিকদের জন্য করোনাভাইরাস সংক্রমণে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় ছয় লাখ ৫০ হাজার সৌদি রিয়ালের চিকিৎসা বীমার ঘোষণা দিয়েছে। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ এক কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৫২ টাকা।

সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় বুধবার এই ঘোষণা দেয়।

ঘোষণা অনুসারে যদি কোনো বিদেশী ওমরা যাত্রী ওমরায় এসে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হন, তবে তিনি চিকিৎসা খরচের জন্য ছয় লাখ ৫০ হাজার রিয়াল পাবেন।

অপরদিকে যদি ওই যাত্রীকে স্বাভাবিক ১৪ দিনের মেয়াদের চেয়ে বেশি কোয়ারেন্টিনে থাকতে হয়, তবে তার জন্য ইনস্যুরেন্স কোম্পানিগুলো প্রতিদিনের জন্য তাদের চার শ’ ৫০ রিয়াল (বাংলাদেশী ১০ হাজার এক শ’ ৭৩ টাকা) কোয়ারেন্টিন খরচ দেবে।

মন্ত্রণালয় আরো জানায়, করোনায় কোনো বিদেশী ওমরা যাত্রীর মৃত্যু হলে মৃতের দেশে তার লাশ ফেরত পাঠাতে ছয় হাজার পাঁচ শ’ রিয়াল (বাংলাদেশী এক লাখ ৪৬ হাজার নয় শ’ ৪৫ টাকা) খরচ দেয়া হবে।

এর আগে গত রোববার সৌদি সেন্ট্রাল ব্যাংক ও কাউন্সিল অব কোঅপারেটিভ হেলথ ইনস্যুরেন্স এক যুক্ত ঘোষণায় জানায়, সৌদি আরবে ভ্রমণ বা হজ-উমরা করতে এসে কোনো বিদেশী নাগরিক করোনাভাইরাস সংক্রমিত হলে তাকে নির্দিষ্ট বীমা নীতির অধীনে চিকিৎসা দেয়া হবে। সূত্র : সিয়াসত ডেইলি
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওমরায় করোনা চিকিৎসা বীমা ১ কোটি ৪৬ লাখ টাকা

আপডেট সময় : ০২:৩৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১