ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নেইমারের জাদুতে ব্রাজিলের জয়

  • আপডেট সময় : ০৩:৪৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • / 167
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লাতিন আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের জয়যাত্রা অব্যাহত রাখল ব্রাজিল। সবশেষ ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে জিতল তিতের দল।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শনিবার সকালে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে গোল দুটি করেন রিচারলিসন ও নেইমার।

ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষ করে জাতীয় দলে ফিরতেই জাদুকরী পারফরম্যান্স উপহার দিয়েছেন নেইমার। ব্রাজিলের জয়ে একটি গোল করেছেন তিনি, অন্যটি করিয়েছেন রিচার্লিসনকে দিয়ে। যেখানে বড় অবদান ছিল নেইমারেরই।

ব্রাজিলের স্তাদে বেইরা রিও’তে গোল পেতে ঘাম ছুটে যায় স্বাগতিকদের। প্রথমার্ধ থাকে গোলশূন্য। ঘরের মাঠে গোল পেতে এতটা বেগ পেতে হবে ব্রাজিলকে তা কেউ ভাবেনি। ৬৫ মিনিটের মাথায় এসে প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। দ্বিতীয় গোলটি আসে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে। গোলটি করেন নেইমার।

বিশ্বকাপ বাছাইয়ে এবার সবাইকে ছাড়িয়ে বীরদর্পে এগিয়ে যাচ্ছে ব্রাজিল। বাছাইয়ের পাঁচ ম্যাচের পাঁচটিতে জয়ে উড়ছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে তিতে বাহিনী।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেইমারের জাদুতে ব্রাজিলের জয়

আপডেট সময় : ০৩:৪৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১