ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

এখন গ্রামের মানুষকে বেশি টিকা দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০৯:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • / 159
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। – ছবি : ইউএনবি

এখন গ্রামগঞ্জে করোনায় মৃত্যু বেশি বেড়েছে বিধায় আগামী ডিসেম্বরের মধ্যে গ্রামের মানুষকে বেশি টিকার দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘আমরা গ্রামগঞ্জে বেশি টিকার দেয়ার পরিকল্পনা করেছি। কারণ গ্রামের লোকেরা টিকা কম পেয়েছে। তাই গ্রামে মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং পঞ্চাশ-ঊর্ধ্ব লোকের মৃত্যু প্রায় ৯০ শতাংশ। আমরা তাদেরকে আগে টিকা দিব। অন্যদেরকে ধৈর্য্য ধরতে হবে। আগে বয়স্কদের টিকা দিতে হবে। তাদেরকে সুরক্ষিত করতে হবে। পর্যায়ক্রমে অন্যদের টিকা দেয়া হবে।’

শনিবার দুপুরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষকে টিকা দিতে প্রধানমন্ত্রী ব্যবস্থা করে রেখেছেন। সেব্যাপারে যত টাকাই লাগুক তার ব্যবস্থা রাখা হয়েছে।

শোক সভায় জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী সুমনের সভাপতিত্বে অন্যদের মধ্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এখন গ্রামের মানুষকে বেশি টিকা দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১