ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

প্রথমবারের মতো নারী বিশ্বকাপে বাংলাদেশ

  • আপডেট সময় : ০৮:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • / 199
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপে স্থান পেয়েছে বাংলাদেশ।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে স্থগিত হয়ে গেছে মেয়েদের বিশ্বকাপ বাছাই। তাই গ্রুপের শীর্ষে থাকায় প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে চলে গেছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার এক বিবৃতিতে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির হেড অব ইভেন্ট ক্রিস টেটলি বলেছেন, ‘বাছাই পর্ব বাতিল হওয়ার কারণে র‌্যাংকিংয়ের ভিত্তিতে ২০২২ সালের বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড নতুন চক্রে আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পাবে।’

স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এরইমধ্যে জায়গা পেয়েছে মূল পর্বে। ২০২২ সালে মার্চে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট দিয়েই ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হবে টাইগ্রেসদের।

আগামী বছরের মার্চের ৩ তারিখ থেকে নিউজিল্যান্ডের মাঠে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনাল হবে ৩ এপ্রিল।

আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা বিশ্বকাপে সুযোগ না পেলেও আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে ২০২২-২০২৫ সাইকেলে দশ দল অংশ নেবে। দলগুলো হলো, নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রথমবারের মতো নারী বিশ্বকাপে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১