২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত ৭ হাজার ৬৪৭
- আপডেট সময় : ১২:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / 194
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
করোনা সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না। টালমাটাল এই পরিস্থিতিতে রোববার বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ ও মৃত্যু অনেক কমেছে। এদিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৩৯ হাজার ২২২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৪৭ জনের।
করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৭ কোটি ৩০ লাখ ৬ হাজার ৩৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৭৬ হাজার ২০ জনে। আর সুস্থ হয়েছেন ২৯ কোটি ৪৬ লাখ ৫ হাজার ৩৩২ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৫৪ লাখ ৮১ হাজার ১২২ জন। মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৬ হাজার ৮৬১ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৮১৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৪ হাজার ১১০ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৫২ লাখ ৪৭ হাজার ৪৭৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২৬ হাজার ৬৪৩ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ৮৮ লাখ ৮ হাজার ৬২৫ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩০ হাজার ৪৫৬ জন।
পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৬৪ লাখ ৬ হাজার ১২৩ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ৬১৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
বিডিসংবাদ/এএইচএস




















