ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

টিপ পরা অভিনেতাদের ‘পাগল’ বললেন অভিনেতা সিদ্দিক

  • আপডেট সময় : ০৮:৩৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • / 260
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

টিপ পরায় তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দারকে লাঞ্ছনা ও অশালীন আচরণের অভিযোগ পাওয়া গেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের টিপ পরা ছবি শেয়ার করেছেন শোবিজ অঙ্গনের কয়েকজন তারকা। তবে কপালে টিপ পরে পুরুষদের এমন প্রতিবাদের সমালোচনা করেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক।

মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে টিপ পরে প্রতিবাদকারী ওইসব অভিনেতাদের ছবি পোস্ট করে সিদ্দিক প্রশ্ন তোলেন, ‘আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি?’

এরপর এই অভিনেতা আরো লিখেছেন, ‘আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন।’

উল্লেখ্য, এরই মধ্যে এমন লাঞ্ছনা ও অশালীন আচরণের অভিযোগে অভিযুক্ত পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ওই ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিডীসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টিপ পরা অভিনেতাদের ‘পাগল’ বললেন অভিনেতা সিদ্দিক

আপডেট সময় : ০৮:৩৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২